আজ (২১ জুলাই) সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপি ঢাকা-আবদুল্লাহপুর ইন্টারসেকশন এলাকায় চলমান রিজিড পেভমেন্ট নির্মাণকাজ এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে জনদুর্ভোগ কমিয়ে আনা, নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা এবং প্রতিটি ধাপে সর্বোচ্চ মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রমের গতি ও মান বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এডমিনপোস্ট