মেহেন্দিগঞ্জে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি (৫৯ মাস পর্যন্ত) সকল শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে। শিশুরা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক—সবাইকে এই টিকা প্রদান করা হচ্ছে।
মেহেন্দিগঞ্জের একটি টিকাদান কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, বিপুল সংখ্যক শিশুকে নিয়ে অভিভাবকরা সকাল থেকেই উপস্থিত হয়ে টিকা নিচ্ছেন। এতে সচেতনতা ও আগ্রহ দুটোই লক্ষ্য করা গেছে।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, দিনব্যাপী নির্ধারিত লক্ষ্য অনুযায়ী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই
কার্যক্রম চলবে।
স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে এসে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
