ছবি: সংগ্রহীত
নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩টি পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি জারি হওয়া ৯ম বেতন কাঠামোর প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদগুলোর বেতন স্কেল উল্লেখ করা হয়েছে।
পদের নাম ও যোগ্যতা
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: গ্রেড-১৩, ২৪,০০০–৫৮,০০০ টাকা
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অন্যান্য দক্ষতা:
– সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ।
– কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
– ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: গ্রেড-১৬, ২১,৯০০–৫২,৯০০ টাকা
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অন্যান্য দক্ষতা:
– ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
– কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ।
৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৮টি
বেতন স্কেল: গ্রেড-২০, ২০,০০০–৪৮,৪০০ টাকা
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে
আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নির্ধারিত টেলিটক পোর্টালে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে পারবেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে অনলাইনে আবেদন সম্পন্ন এবং নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মোট পদ: ৩৫টি | আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর | শেষ: ২৭ অক্টোবর ২০২৬
