বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ড চর পশ্চিম এলাকা থেকে বরিশাল যাওয়ার পথে ট্রলার থেকে পা স্লিপ কেটে নদীতে পড়ে ১৭ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছেন। ২ জুন ২০২৬ সকাল আনুমানিক সকাল ৭:২০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর তার বাবা-মায়ের সঙ্গে ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। ঘটনার দিন সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তিনি ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। মুহূর্তেই তিনি স্রোতের টানে নিখোঁজ হয়ে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।
Like this:
Like Loading...
Related