ঈদের আনন্দে ক্রীড়া উৎসব – ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ১ সপ্তাহ আগে

২৯ মে ২০২৬, শুক্রবার – ঈদুল আজহার দ্বিতীয় দিনে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হিজলা পি.এন. হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু এবং হিজলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।