চাঁনপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমান।

লেখক: Imran Khan
প্রকাশ: ৩ মাস আগে

মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পুলিশকে সাথে নিয়ে চানপুর ইউনিয়নের খন্তাখালি এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুর রশিদ আকন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে মজুতকৃত ৩ ব্যারেল ডিজেল ও ৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান জানান, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে